শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

মৃত্যুর কারণ অনুসন্ধানে গণকবর দেয়া জুলাই আন্দোলনে শহিদ ১১৪ জনের লাশ উত্তোলনের নির্দেশ

প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ঢাকার রায়েরবাজার কবরস্থানের গণকবর থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ হওয়া ১১৪ জনের লাশ উত্তোলন করে তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানের নির্দেশনা দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার (৩০ জুলাই) এ আদেশ দেন।-খবর তোলপাড়।

আদেশে বিচারক ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারার বিধান অনুযায়ী ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে (ডিসি) লাশ উত্তোলন কার্যক্রমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. মাহিদুল ইসলাম লাশ উত্তোলন চেয়ে এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন তারিখ ও সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নানা বয়সী নারী ও পুরুষ শহিদ হন। যাদের মধ্যে ১১৪ জন অজ্ঞাতনামা শহিদকে অশনাক্তকৃত হিসেবে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছে। ভবিষ্যতে আইনগত পদক্ষেপ গ্রহণ এবং শহিদদের মৃতদেহ শনাক্তকরণের জন্য লাশ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে উত্তোলন করা প্রয়োজন।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এসব লাশের পোস্টমর্টেম (ময়নাতদন্ত) রিপোর্ট প্রস্তুত, মৃতদেহের ডিএনএ সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হবে৷ এছাড়া আইনি কার্যক্রম শেষে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিতকরণের পর পরিবারের চাহিদা অনুযায়ী মৃতদেহ তাদের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার।

পরবর্তীতে বিচারক আবেদনসহ নথি পর্যালোচনা করেন। একপর্যায়ে সার্বিক পর্যালোচনা শেষে আদালত ১১৪ জনের লাশ উত্তোলনের আবেদনটি মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর