বিএনপির ঘোষিত ‘বিজয় শোভাযাত্রা’তে রাজধানীর রাজপথজুড়ে ঢল নেমেছে দলটির নেতাকর্মীদের। মিছিলের এক মাথা শাহবাগে শেষ মাথা ছিল নয়াপল্টন— এমন দীর্ঘ শোভাযাত্রায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তৈরি হয় গণজোয়ারের আবহ।
বুধবার (৬ আগস্ট) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে।-খবর তোলপাড়।
শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে তারা অংশ নেন মিছিল-স্লোগানে। নয়াপল্টন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইল, শান্তিনগর, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
বিজয় র্যালির নেতৃত্বে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ প্রমুখ।
র্যালির অগ্রভাগে রয়েছেন মহিলা দলের নেতাকর্মীরা। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে র্যালিতে অংশ নিয়েছেন।
প্রসঙ্গত, আজকের এই বিজয় র্যালির মধ্য দিয়ে শেষ হচ্ছে বিএনপির ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক পরিসমাপ্তি।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com