ধন্যবাদ জানাতে চাই ইউনুস সরকারকে জানিয়েছে আলমগীর
সংবাদদাতা, পিরোজপুর :
পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন আজকে আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। দেশের উপর একটি অন্ধকার ছায়া নেমে আসছে তারা বাংলার পতাকাকে খামচে ধরতে চায়। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধকে তারা অস্বীকার করে। মহান মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে বাংলার জমিনে তাদের ঠাঁই হতে পারে না। স্বৈরাচার ও রাজাকার মিলেমিশে একাকার। স্বৈরাচার শেখ হাসিনা ২৮ লক্ষ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে কিন্তু তাদের লেজুর ভিত্তি করার জন্য কিছু লোক এদেশের ভোট ব্যবস্থা কে যারা মানতে চায় না।
তিনি আরো বলেন, আমরা ধন্যবাদ জানাতে চাই ড. ইউনুস সরকারকে তারা ফেব্রুয়ারিতে ভোটের তারিখ নির্ধারণ করেছেন। আমরা মেনে নিয়েছি এর বিরুদ্ধে কিছু হলে বাংলার জমিনে আর মানা হবে না।
আজ বুধবার বিকেলে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড়ে ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপি’র বিজয় মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিজয় মিছিল পরবর্তী পথসভায় এ ছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপি’র অন্যতম সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, শেখ হাসানুল কবির লীন প্রমুখ।
এ সময় পিরোজপুর ১ আসনের নাজিরপুর ইন্দুরকানি সদর উপজেলা বিএনপি’র বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, তাঁতিদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









Chief Editor-Dipali Rani Roy