বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ঠাকুরগাঁওয়ে আকস্মিক ঘূর্ণিঝড়, লণ্ডভণ্ড বাড়িঘর

প্রকাশের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫


সংবাদদাতা, রানীশংকৈল(ঠাকুরগাঁও):

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ শান্তিপুর গ্রামে হঠাৎ ঘূর্ণিঝড়ে একাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে মাত্র কয়েক মিনিট স্থায়ী এই ঝড়ে একাধিক ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু গাছপালা উপড়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানায়, দুপুরের দিকে আচমকা আকাশ ঘনিয়ে আসে। এরপর হঠাৎ করেই শুরু হয় প্রবল ঝোড়ো হাওয়া।

ঘূর্ণিঝড়ের শব্দ এতটাই ভয়াবহ ছিল যে, অনেকেই ‘হাতির সুর নামার’ সঙ্গে তুলনা করেছেন। ঝড়ের সময় আশপাশের মানুষজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে খোলা জায়গায় চলে আসেন।

শান্তিপুর এলাকার বাসিন্দা মো. আবুল কাশেম বলেন, ‘এমন ঝড় আগে কখনো দেখিনি।

মনে হলো আকাশ থেকে কিছু নামছে। কয়েকটি ঘরের চাল উড়ে গেছে। অনেক গাছপালা পড়ে আছে রাস্তার ওপর। বিদ্যুৎও কিছুক্ষণ বন্ধ ছিল।

নেকমরদ-বটতলী সড়কের দুই পাশে পড়ে থাকা গাছের ডাল ও ভাঙা টিন দেখে দুর্যোগের তীব্রতা বোঝা যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে জরিপ কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর