কুড়িগ্রামে মাধ্যমিক পর্যায়ের ১৭জন শিক্ষক-কর্মচারীর বিদায় সংবর্ধণা
সংবাদদাতা, চিলমারী(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের চিলমারী উপজেলা উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ১৭জন শিক্ষক/কর্মচারীর বিদায় সংবর্ধণা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(৭ আগষ্ট) বিকেল ৫ টায় বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে চিলমারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে এ সংবধর্ণনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ নুর আলম মুকুল, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী, চিলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ নুর-ই ইসলাম বাদশা প্রমুখ।
সভায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ তৈয়ব আলী স্বাগত বক্তব্য রাখেন। পরে অবসরপ্রাপ্ত ১৭জন শিক্ষক কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।









Chief Editor-Dipali Rani Roy