শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী জানিয়েছে মির্জা ফখরুল

প্রকাশের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।-খবর তোলপাড়।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কাউন্সিল অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া তারেক রহমানকে ‘ভবিষ্যত প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করে দেশের স্বাস্থ্য সমস্যা সমাধানে তার দৃষ্টি আকর্ষন করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় শুধু নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারী, ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী, আজকে এখানে বসে আছেন। আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের এই নেতা আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী তার দৃষ্টিতে এটা আনতে চাই। তার স্ত্রীও (জুবাইদা রহমান) একজন প্রখ্যাত চিকিৎসক প্রখ্যাত চিকিৎসক আপনাদের এখান থেকে তিনি গ্রাজুয়েশন করেছেন…এই বিষয়টার দিকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব দেবেন। কারণ ১৮ কোটি মানুষের স্বাস্থ্য সেবা এটা বড় বিশাল একটা দায়িত্ব বলে আমি মনে করি।”

এই সময়ে পুরো মিলনায়তনে তুমুল করতালি দিয়ে চিকিৎসকরা তারেক রহমানকে অভিনন্দন জানাতে থাকে।

‘ঔষধনীতি প্রসঙ্গে,

মির্জা ফখরুল বলেন, ‘‘ ওষুধ নীতি বিশেষ করে যারা ওষুধ তৈরি করেন ম্যানুফ্যাকচারারস তারা দুদিন আগে আমার কাছে এসেছিলেন… দেয়ার ইন সিরিয়াস ক্রাইসিস। বর্তমান সরকারের যিনি সহকারি উপদেষ্টা আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, তিনি এমন কতগুলো ব্যবস্থা বা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্ষম হয়েছে, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদেরকে এড্রেস করতে হবে।”

তিনি বলেন, আজকে যে এখানে আমাদের ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিটা পৃথিবীর সঙ্গে আপনার কম্পিট করছিল, বাইরে এক্সপোর্ট করছিল এখন তারা বলছে যে, আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে অর্থাৎ এই সরকারের নীতিগুলো এমন হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি যে ৩১ দফা দিয়েছে, এই জাতির সবচাইতে প্রয়োজনীয় যে দফাগুলো দিয়েছেন, ম্যাগনাকাটা বলি আমরা এটাকে পরিবর্তন নিয়ে আসা যুগান্তকারী সেখানে স্বাস্থ্য ব্যবস্থার কথা তিনি (তারেক রহমান) উল্লেখযোগ্যভাবে ব্যবহার করেছেন।”

একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলার কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘‘আমার অনেক বয়স হয়ে গেছে। আমরা দেখতে চাই, একটি গণতান্ত্রিক ব্যবস্থা নয়, বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, অন্নের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে।”

‘নির্যাতিত চিকিৎসকদের অবদান’

মির্জা ফখরুল বলেন, ‘‘ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন চলার সময় আমাদের অনেক চিকিৎসককে তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে, চিকিৎসা দিতে আহতদেরকে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই, জাতি আপনাদেরকে সম্মান জানাচ্ছে যে আপনারা যারা ওই সময়ে ঝুঁকি নিয়ে আহতদেরকে চিকিৎসা করেছেন সেটা জাতি কোনদিন ভুলবে না। আরেকটি অনুরোধ রাখতে চাই এই সরকারের কাছে যে যারা আহত আছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন এই সরকার গ্রহণ করে। এটা আমাদের একটা অত্যন্ত বড় একটা চাওয়া এই দেশের মানুষ।

ড্যাবের কাউন্সিলের সফলতা কামনা করেন বিএনপি মহাসচিব।

কাউন্সিল অধিবেশনের পর নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য বেলা ১টায় ভোট গ্রহন শুরু হয়, বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহন হবে।

এবার ভোটারের সংখ্যা সাড়ে তিন হাজার ১১৭ জন। এই নির্বাচনে ‘আজিজ-শাকুর’ ও ‘হারুন-শাকিল’ এই দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

‘আজিজ-শাকুর’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক একেএম আজিজুল হক। যিনি ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ড্যাবের সভাপতি ছিলেন। এই প্যানেলে মহাসচিব পদে অধ্যাপক আব্দুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি পদে ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষার, কোষাধ্যক্ষ পদে ডা. তৌহিদ উল ইসলাম এবং সিনিয়র যুগ্ম যুগ্ম মহাসচিব পদে ডা. আবু মো. আহসান ফিরোজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‘হারুন-শাকিল’ প্যানেলের নেতৃত্বে আছেন অধ্যাপক হারুন আল রশীদ যিনি ২০১৯ সাল ধেকে ২০২৫ সাল পর্যন্ত ড্যাবের নেতৃত্বে ছিলেন। এই প্যানেলের মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. একেএম খালেকুজ্জামান দিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই দুই প্যানেল ছাড়াও ডা. ওবায়দুল কবির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাকরাই্লের উইলন্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিএনপির চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ এর জাতীয় কাউন্সিল-২০২৫ হয়। এই কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

ড্যাবের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহর সভাপতিত্বে অধ্যাপক লুৎফুর রহমানের সঞ্চালনায় কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সদস্য চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের সভাপতি পদে দুই প্রার্থী অধ্যাপক একেএম আজিজুল হক এবং অধ্যাপক হারুন আল রশীদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ডিজিটাল সুভেনীর উপস্থাপন করেন ডা. মোস্তফা আজিজ সুমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর