রৌমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রৌমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান, বিশেষ অতিথি রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, রাজু আহমেদ, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আব্দুল কাইয়ুম আকন্দ প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় রংপুর ফুটবল একাদশ বনাম ইকবাল ফাইটার্স কুড়িগ্রাম সদর ফুটবল একাদশ। এতে রংপুর ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করেন ইকবাল ফাইটার্স কুড়িগ্রাম সদর ফুটবল একাদশ।##









Chief Editor-Dipali Rani Roy