
সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে ৪ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে ৫ উপজেলা থেকে ২৫০ জন পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীরা পেল শিক্ষা বৃত্তি।
রোববার (১১আগষ্ট) দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারে ফাইট আনটিল লাইট (ফুল) নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
সংগঠনটির নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন,’সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের যুব সংগঠন থেকে কুড়িগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় আমরা ৪ হাজার শিশুদের মধ্য থেকে কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চলের ২৫১ জন মেধাবী শিক্ষার্থীদের আজ শিক্ষা বৃত্তি প্রদান করছি।’
শিক্ষা বৃত্তি পাওয়া শিক্ষার্থী প্রজ্ঞা মিত্র বলেন,আমি আজ এখান থেকে শিক্ষা বৃত্তি পেয়েছি। আমি খুব খুশি। বড় হয়ে দেশের জন্য কাজ করতে চাই।
এসময় জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারি পরিচালক রিমা আক্তার, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন,সাবেক অধ্যক্ষ সাবিহা খাতুন,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলেনুর বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,সংগঠনটি বিভিন্ন সময় ১০ টাকার হাসপাতাল,২ টাকার সবজি,১০টাকার কাপড়, বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানান সামাজিক কাজ করে আসছে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com