বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ফুলগাজীতে যুবলীগ নেতা ফুলন গ্রেপ্তার

প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

সংবাদদাতা, ফেনী:

ফেনীর ফুলগাজী উপজেলার ৫নং আমজাদহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক ফুলন (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) গভীর রাতে দক্ষিণ ধর্মপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের মৃত মোহাম্মদ ইসমাইলের ছেলে।

পুলিশ জানায়, ২০১৮ সালে বিএনপির অফিস ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ফুলন এজাহারনামীয় ৩৬ নম্বর আসামি ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান বলেন, আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত এক সপ্তাহে ফুলগাজীতে আওয়ামী লীগের তিনজন নেতা গ্রেপ্তার হয়েছেন। এর আগে উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক আজাদ (৫৬) এবং আমজাদহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবাদুল্লাহ (৫৫)কে গ্রেপ্তার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর