শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

বদলগাছীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫


ফিরোজ হোসেন বদলগাছী(নওগাঁ):

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাঝহারুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নূর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্য্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম

আলোচনা সভায় বক্তারা তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজই প্রধান চালিকা শক্তি। দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে তরুণদের রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর