সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত? বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা জাতিকে আজও বেদনাবিধুর করে জানালো তারেক রহমান রাজনীতির মাঠে প্রতিশ্রুতির বাণিজ্য : জনগণের সাবধান থাকার এখনই সময় নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

নড়াইলে নারিকেল গাছ পরিষ্কার করতে যেয়ে পড়ে কিশোরের মৃত্যু

প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫


উজ্জ্বল রায়, নড়াইল:

নড়াইল সদর উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব শিকদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রাকিব হবখালি ইউনিয়নের কাগজীপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার প্রবাসী কাদের শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাকিব শিকদার নামে ওই কিশোর নিজ বাড়ির পাশে প্রতিবেশীর একটি নারিকেল গাছে ওঠে পরিষ্কার করার জন্য। এ সময় অসাবধানবশত বৃষ্টিতে ভেজা নারিকেল গাছের ডগায় পাড়া দিলে সে গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে তার পা ভেঙ্গে পরিষ্কার ও বুকে-মাথায় আঘাত পায়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লীপিকা রাণী বিশ্বাস বলেন, বেলা ১১টা ৪০ মিনিটের সময় রাকিব নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছে।

হবখালি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ইব্রাহিম হোসেন নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালের দিকে প্রতিবেশীর বাড়িতে থাকা নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে রাকিব গুরুতর আহত হয় পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর