
আব্দুল মালেক :
"প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এই শ্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১২আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মন্জুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সফল আত্নকর্মীর শারমিন আক্তার, এনজিও প্রতিনিধি গোলাম মাহবুব প্রমূখ।
শেষে সফল আত্মকর্মীকে ক্রেস্ট প্রদান ও উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করা হয়।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com