বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে কালো আইন বাতিল, বৈষম্য নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবস্থান কর্মসূচি পালিত কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু সাংবাদিক হত্যায় একটানা ৩ বছর ধরে শীর্ষে ইসরায়েল যুক্তরাষ্ট্র ফেরত ৩১ বাংলাদেশির মুখে ভয়াবহ নির্যাতনের বর্ণনা বুধ অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা কুড়িগ্রামেও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত উলিপুরে অদম্য নারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান উলিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হাসান আহবায়ক ও সামিউল সদস্য সচিব উলিপুরে জিয়া সাইবার ফোর্সের আংশিক আহবায়ক কমিটি ঘোষনা কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

লালমনিরহাট সীমান্ত দিয়ে রাতের আঁধারে ৯ জনকে বাংলাদেশে পুশইন

প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

সংবাদদাতা,পাটগ্রাম(লালমনিরহাট):

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্তে রাতের আঁধারে ফের ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজিবি জানায়, বুড়িমারী ইউনিয়নের সীমান্ত পিলার ৮৩৮ এস এর নিকটবর্তী এলাকা দিয়ে ৯৮ বিএসবাড়ি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ক্যাম্পের সদস্যরা গভীর রাতে পিলার হতে ১.৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে মাছিরবাড়ি নামক স্থান হতে বিজিবি’র টহলদলের সদস্যরা তাদেরকে আটক করে।

এদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ২ জন শিশুসহ মোট ৯ জন বাংলাদেশী মুসলিম।

আটককৃতরা হলেন, মোশাররফ হোসেন (৫০),রাব্বি হোসেন (২৬),নাহিদ হাসান (২৪),সজীব আলী (১৬),পারভিন আক্তার (৪০),কোহিনূর নেছা (৭০),বর্ষা আক্তার (২২),রেহান হোসেন (১৮ মাস),জয়া খাতুন (৩)।

এরা সবাই বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া মঙ্গলহাটা কুন্দসী গ্রামের বাসিন্দা।

প্রায় ১০ বছর পূর্বে তারা অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন এবং গুজরাট প্রদেশের শচীন এলাকায় হকারি ব্যবসায় নিয়োজিত ছিলেন বলে জানা যায়।

বর্তমানে আটককৃত ব্যক্তিরা ৬১ বিজিবি’র হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর