সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত?
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

গণমাধ্যমকর্মী তুহিন হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

সম্প্রতি গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

১৩ আগষ্ট’২৫ বুধবার বিকেলে রাজিবপুরের স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে শহরের সুপার মার্কেট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন,মানবকন্ঠের রাজিবপুর প্রতিনিধি সহিজল ইসলাম সজল, চর রাজিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের সাংবাদিক সোহেল রানা স্বপ্ন ও দেশ বার্তা নিউজের সাংবাদিক জিয়াউর রহমান জিয়া।

বিক্ষোভ সমাবেশে সাংবাদিকরা বলেন, গণমাধ্যমকর্মী সাংবাদিক তুহিন গাজীপুরে স্থানীয় সন্ত্রাসীদের হাতে নৃশংস ভাবে খুন হয়েছে, যা দেশের প্রতিটি গণমাধ্যমের জন্য এক গভীর শোক ও লোমহর্ষক ঘটনা। অন্যদিকে, সাংবাদিক সৌরভের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠ রোধ তথা অপচেষ্টার স্পষ্ট উদাহরণ । বিক্ষুব্ধ সাংবাদিকরা অভিযোগ করে বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় জড়িতদের শাস্তি না হওয়ায় এ ধরনের অপরাধ বেড়েই ক্রমাগতভাবে বেড়েই চলেছে।

বক্তারা বিক্ষোভে জোর দিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে সঠিক সংবাদ প্রকাশের পরিবেশ নষ্ট হবে, যা গণতন্ত্র ও সুশাসনের জন্য মারাত্মক হুমকি। তারা হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানান।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চর রাজিবপুর প্রেসক্লাবের সহ সভাপতি নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বিএসসি ও অর্থ সম্পাদক মোখলেছুর রহমান, আরিফ মাহমুদ, সদস্য ময়নুল ও আলমগীর। রাজিবপুর প্রেসক্লাবে সাংবাদিক আল আমিন ও রাকিব হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা যুবদলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখন, ছাত্রদলের সদস্য সচিব নাজমুল মাহমুদ, কৃষক দলের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর