মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

শ্রীবরদীতে এনএসআই’র অভিযানে নকল ব্যান্ডরোল ও বিড়ি জব্দ

প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জুন, ২০২৪

 

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):

শেরপুরের শ্রীবরদীতে এনএসআই অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল ও বিড়ি জব্দ করেছে। বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুর এনএসআই’র একটি আভিযানিক দল শ্রীবরদী’র ৩০ নং রসিদা বিড়ি ফ্যাক্টরিতে এ অভিযান চালায়।

এসময় ৮ হাজার ৭০০ নকল ব্যান্ডরোল ও ২০ হাজার প্যাকেট বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৫ লক্ষ ৮৭ হাজার টাকা। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, জেলা এনএসআই’র কর্মকর্তাবৃন্দ সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

এনএসআই সূত্রে জানা যায়, অভিযোগ রয়েছে শ্রীবরদী ৩০ নং রসিদা বিড়ি ফ্যাক্টরি দীর্ঘদিন থেকে সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল তৈরি করে বিড়ি বাজারজাত করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে অভিযানে নামে জেলা এনএসআই’র একটি দল। এসময় নকল ব্যান্ডরোল লাগানো অবস্থায় ২০ হাজার প্যাকেট বিড়ি ও ৮ হাজার ৭০০ নকল ব্যান্ডরোল জব্দ করা হয়। এনএসআই’র উপস্থিতি বুঝতে পেরে ফ্যাক্টরির ম্যানেজার বিল্লাল হোসেন কৌশলে পালিয়ে যায়। পরে রাতেই জব্দকৃত মালামাল থানা নিয়ে যাওয়া হয়। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, জব্দকৃত মালামালা থানা আনা হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর