শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

লাগামহীন সবজির বাজার

প্রকাশের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

কয়েক দিন ধরে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বাড়ছে, যার প্রভাব আজও রাজধানীর বাজারে দেখা গেছে। ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় স্থির আয়ের মানুষদের নিত্যপণ্য কিনতে গিয়ে পড়তে হচ্ছে হিমশিমে।

শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।-খবর তোলপাড়।

বিক্রেতারা জানিয়েছেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বাজারে সবজি সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে দামে।

এর ফলে স্বাভাবিকভাবেই সবজির দাম বেড়েছে। বাজারে লম্বা শিমের কেজি এখন ৮০ থেকে ১০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ থেকে ৭০ টাকা। কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, পটল ৯০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, টমেটো ১৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, মুলা ৮০ টাকা এবং করোলা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়স প্রতি কেজি ৯০ টাকা, শসা ১০০ টাকা, লম্বা বেগুন ১৮০ থেকে ২০০ টাকা, কাঁচা মরিচ ২৬০ থেকে ২৮০ টাকা এবং গাজর ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ, আদা এবং রসুনের দামও বেড়েছে। পেঁয়াজের কেজি এখন ৮৫ থেকে ৯০ টাকা, , যা এক সপ্তাহ আগেও ৫৫ থেকে ৬০ টাকা ছিল। আদা ১৮০ থেকে ২৮০ টাকা এবং রসুন ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির পাশাপাশি ডিমের দামও বেড়েছে। ফার্মের মুরগির ডিম ১৩৫ থেকে ১৪০ টাকায় এবং হাঁসের ডিম ডজনপ্রতি ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের বাজারেও দাম বেড়েছে। গরুর মাংস কেজি ৭৪০ টাকা, খাসির মাংস ১ হাজার ১০০ টাকা, দেশি মুরগি ৬০০ থেকে ৬২০ টাকা, ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও দাম চড়া। বড় ইলিশ কেজি ২৪০০ থেকে ২৫০০ টাকা, ছোট ইলিশ ১৫০০ থেকে ১৭০০ টাকা, বড় রূপচাঁদা ১৫০০ টাকা, ছোট রূপচাঁদা ১০০০ টাকা, রুই ৩৫০ থেকে ৪০০ টাকা, কাতলা ৭০০ থেকে ৮০০ টাকা, বোয়াল ৯০০ টাকা, তেলাপিয়া ৪০০ থেকে ৪৫০ টাকা এবং শিং মাছ ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারে সবজি কিনতে আসা জুয়েল আহম্মেদ বলেন, সবজির দাম আকাশছোঁয়া। বাজারে হঠাৎ করে যেন সব সবজির দাম বেড়ে গেল। সবজির মূল্য বৃদ্ধি সীমিত আয়ের মানুষদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর