সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত? বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা জাতিকে আজও বেদনাবিধুর করে জানালো তারেক রহমান রাজনীতির মাঠে প্রতিশ্রুতির বাণিজ্য : জনগণের সাবধান থাকার এখনই সময়
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

দারাজ নিয়ে এলো যৌন উত্তেজক ওষুধ ও পণ্য !

প্রকাশের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে যৌন উত্তেজনা বৃদ্ধির নামে বিভিন্ন ওষুধ, জেল ও ক্রীম প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ‘নারিদের হরমন ও যৌবন +’ ক্যাপসুল, ‘লেডিস লুব্রিকেন্ট জেল’, ‘ফিমেল হট ক্রীম’সহ একাধিক পণ্য, যেগুলো যৌন ক্ষমতা বৃদ্ধি ও একান্ত মুহূর্তে পিচ্ছিলতা আনার দাবি করছে।-খবর তোলপাড়।

দারাজের ওয়েবসাইট ও অ্যাপ ঘেঁটে দেখা গেছে, এসব পণ্য ‘হেলথ অ্যান্ড বিউটি’, ‘ওম্যান কেয়ার’ এবং ‘পারসোনাল কেয়ার’ বিভাগে তালিকাভুক্ত। পণ্যের বিবরণে অশ্লীল ও যৌনতা উস্কে দেওয়ার মতো ভাষা ব্যবহার করা হয়েছে—যেমন “মেয়েদের যৌনি অঞ্চল ভেজা রাখতে সহায়ক”, “সহবাসে ব্যথা দূর করে” ও “যৌবন ফিরিয়ে আনে” ইত্যাদি।

এছাড়া, এসব পণ্যের বিজ্ঞাপনে নারীদের দেহ খোলামেলা ও যৌন উত্তেজক ভঙ্গিতে প্রদর্শন করা হচ্ছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে স্পন্সর বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারিত এসব কনটেন্ট বয়স যাচাই ছাড়াই কিশোর-কিশোরীদের কাছেও পৌঁছে যাচ্ছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এসব ওষুধ বা জেলের কার্যকারিতা নিয়ে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। অধিকাংশই অবৈধভাবে আমদানিকৃত ও অনিবন্ধিত, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। স্টেরয়েড, হরমোন বা ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকা সত্ত্বেও অনেক সময় তা পণ্যের মোড়কে উল্লেখ করা হয় না।

সচেতন মহল অভিযোগ করছে, সরকারি কোনো কার্যকর নজরদারি না থাকায় অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অবাধে এসব অশালীন ও ভুয়া স্বাস্থ্যপণ্য বিক্রি হচ্ছে। তারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও তথ্য মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো) বলেন,

“এগুলো হয়তো রেগুলার চেকআপের গ্যাপে আপলোড হয়েছে। আমাদের প্ল্যাটফর্মে এসব পণ্য বিক্রি নিষিদ্ধ। বাইপাস করে যুক্ত হওয়া পণ্যগুলো শিগগিরই সরিয়ে ফেলা হবে।”

তবে, এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত দারাজের ওয়েবসাইটে ওইসব পণ্য এখনো বিক্রয়যোগ্য অবস্থায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর