শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

টাকার বিনিময়ে তারকাদের ১৫ আগস্ট নিয়ে পোস্টে যা জানা গেল

প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যু দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে পোস্ট দেন দেশের সংস্কৃতি অঙ্গনের বহু তারকা। তবে দিনের শেষে সেই পোস্টগুলোকেই ঘিরে অনলাইনে শুরু হয় গুজব। দাবি ওঠে— নির্দিষ্ট কিছু তারকা শেখ মুজিবকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার বিনিময়ে অর্থ পেয়েছেন।

গুজব আরও উসকে ওঠে যখন একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) অ্যাকাউন্ট থেকে ১৩ থেকে ১৪ আগস্টের মধ্যে নয়জন অভিনয়শিল্পীর অ্যাকাউন্টে প্রায় ২০ হাজার টাকা করে পাঠানো হয়েছে।-বিনোদন তোলপাড়।

এমন তথ্যের ভিত্তিতে তারকামহল থেকে শুরু করে সাধারণ ভক্তদের মাঝেও শুরু হয় তীব্র আলোচনার ঝড়। তবে বিষয়টি যাচাই করে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের সদস্য প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বাংলাদেশ। তারা জানায়— ভাইরাল হওয়া ব্যাংক স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া।

তাদের তদন্তে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ অসঙ্গতির তথ্য।

অনুসন্ধানে দেখা যায়, স্টেটমেন্টে দেখানো অ্যাকাউন্ট নম্বরটি ১৩ সংখ্যার হলেও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রকৃত অ্যাকাউন্ট নম্বর হয় ১১ ডিজিটের। আরও যাচাই করে দেখা গেছে, ওই নম্বরের কোনো বাস্তব অ্যাকাউন্টের অস্তিত্বই নেই।

এছাড়াও, এসসিবির অফিসিয়াল স্টেটমেন্টে গ্রহীতার নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না। অথচ ভাইরাল হওয়া তথাকথিত স্টেটমেন্টে গ্রহীতার নামসহ সব কিছু দেখানো হয়েছে, যা প্রকৃত নীতিমালার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

সংস্থাটি জানায়, স্টেটমেন্টটি তৈরি করা হয়েছে অনলাইনে সহজলভ্য একটি সাধারণ টেমপ্লেটের ওপর ভিত্তি করে। সেই টেমপ্লেটে এসসিবির লোগো বসিয়ে ভুয়া লেনদেনের তথ্য সাজানো হয়। এর আগেও বিভিন্ন সময়ে অনুরূপ টেমপ্লেট ব্যবহার করে অন্যান্য ব্যাংকের ভুয়া স্টেটমেন্ট তৈরির নজির পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর