সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমিতে ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মে‌ডি‌কেল পরীক্ষায় ব‌্যর্থ হ‌য়ে কুড়িগ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহনন কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রাজারহাটে জন্মাষ্টমী উপলক্ষে বস্ত্র বিতরণ

প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে সনাতনী ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
রাজারহাট উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট আয়োজনে শনিবার(১৬আগষ্ট) বিকাল ৪টায় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

শ্রী অজয় কুমার সরকারের সভাপতিত্বে বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: নাজমুল আলম, রাজারহাট উপজেলা বিএনপির আহবায়ক আনিছুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, কুড়িগ্রাম পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম ব্যাপারী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজ।

হিন্দু মহাজোট রাজারহাট উপজেলা শাখার সভাপতি রতন রায়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান সুভাষ সরকার, কুড়িগ্রাম পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক পিযুজ কুমার রায়, রাজারহাট কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ও সাহিত্যক সরকার অরুণ যদু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুর রহমান লিটন, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারীসহ অনেকে। এর আগে ওইদিন সকাল ১০টায় রাজারহাট উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা কেন্দ্রীয় মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর