শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

নড়াইলের নবগঙ্গা নদীতে থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫


উজ্জ্বল রায়, নড়াইল :

নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদী থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।উজ্জ্বল রায়, শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার বাকা হাড়িডাঙ্গা খেয়াঘাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

অজ্ঞাত নারীর উচ্চতা আনুমানিক ৫ ফুট, গোলগাল চেহারার এবং পোশাক দেখে ধারনা করা হচ্ছে সম্ভ্রান্ত কোনো পরিবারের মেয়ে।

বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) মো. অহিদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয়রা নবগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তের জন্য যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল নমুনা সংগ্রহ করেন বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে আনুমানিক ২ থেকে ৩ দিনের মধ্যে নারীর মৃত্যু হয়েছে এবং দীর্ঘ সময় ধরেই মরদেহ পানিতে ছিলো বলেই প্রাথমিকভাবে বলা কঠিন এটি হত্যা নাকি কোন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তবে গলায় একটি কালো দাগ রয়েছে। আর ময়নাতদন্তের রিপোর্ট পেলেই নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর