সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কুড়িগ্রামে নিজ উদ্যোগে নদী ভাঙন রোধের চেষ্টা

প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ও টিউব ফেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিয়ে সাড়া ফেলে দিয়েছে সংগঠনটি।

সোমবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকায় ধরলা নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদ।

ভাঙন কবলিত এলাকার লোকজনকে ড. আতিক মুজাহিদ বলেন, আমাদের নদী ভাঙে, আমাদের ঘর ভাঙে, আর এক শ্রেণীর মানুষ ব্যবসায়ীক চিন্তা করে। তারা মনে করে যতবেশি ভাঙবে, ততবেশি তাদের ব্যবসা ভালো হবে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি প্রতীকী প্রতিবাদের মাধ্যমে আমাদের নিজ অর্থায়নে গ্রামবাসীকে সাথে নিয়ে জিও ব্যাগ ও টিউব ফেলে নদী ভাঙন রোধে কাজ করবো।

তিনি আরও বলেন, আমরা জানি অল্প জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধ করা পুরোপুরি সম্ভব নয়। আমরা সরকারের কাছে এই বার্তা দিতে চাই যে, জগদ্ধল সিস্টেমের কারণে নদী পাড়ের মানুষ আজ দুর্ভোগের শিকার। আমরা চাই খুব দ্রুত ভাঙন রোধে সরকারিভাবে যেন ব্যবস্থা নেয়া হয়।

ড. আতিক মুজাহিদ বলেন, আমরা কুড়িগ্রামের মানুষ ত্রাণ চাই না, আমরা টেকসই বাঁধ চাই। স্থায়ী ব্যবস্থা চায় এ অঞ্চলের মানুষ। আপনারা যারা বিত্তবান আছেন তারাও সহযোগিতার হাত বাড়াতে পারেন। আমরা ৫ কোটি টাকার ত্রাণ চাই না, আপনারা যদি ৫ কোটি টাকার জিও ব্যাগ ফেলেন অসংখ্য বাড়ি রক্ষা করা সম্ভব।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর