শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

আব্দুল মালেক, উলিপুর:

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে সভ্যা রাণী (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ৩ টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আঠারো পাইকা, হিন্দুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সভ্যা রাণী ওই এলাকার কৃষক জোগেশ চন্দ্র বর্মনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সবুর আলী।

পুলিশ ও স্বজনরা জানায়, সভ্যা রাণী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।সোমবার দুপুরের দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ শয়ন ঘরে বাঁশের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সভ্যা রাণী। সংবাদ পেয়ে উলিপুর থানা পুলিশ সোমবার বিকেলে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে। মানসিক ভারসাম্যহীন থাকায় এর আগেও সভ্যা রাণী বেশ কয়েক বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানান স্বজনরা।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, এই ঘটনায় কারও কোন আপত্তি না থাকায় সৎকারের জন্য লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর