শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শোকার্ত:

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫


রতি কান্ত রায়:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে র‍্যালী, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মৎস্য সপ্তাহের র‍্যালী বের হয়। র‍্যালী শেষে উপজেলার হেলিপ্যাড সংলগ্ন পুকুরে পোনা অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম। উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান।

আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদল নেতা শামসুজ্জামান হাসু, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, সফল মৎস্যচাষী সিদ্দিকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার ওয়ালীউল্লাহ মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রেণু মৎস্য চাষী হাফিজুর রহমান, তেলাপিয়া মৎস্য চাষী সিদ্দিকুর রহমান ও কার্প জাতীয় মৎস্য চাষী সাইফুর রহমানের হাতে সফল মৎস্য চাষীর পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর