সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত?
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

শ্রীবরদী সীমান্তে বিজিপি’র অভিযানে ভারতীয় মালামাল জব্দ

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫


রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক প্রসাধনী সামগ্রী, জিরা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর রাতে শ্রীবরদী’র সীমান্ত জনপদ বাবেলাকোনা ও চান্দাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির পৃথক দুটি অভিযানিক দল। কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক ও হাবিলদার আবুল কাশেম পৃথক চোরাচালান বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন। উদ্ধার করা হয় ভারতীয় ২ শত ৮০ পিস পন্ডস ফেস ওয়াশ, ১টি ডিসকভার ব্যান্ডের মোটরসাইকেল, ২ শত ৪০ কেজি জিরা, ২ হাজার ভারতীয় জিলেট গার্ড, ১০ হাজার ৮ শত পিস জিলেট গার্ড কার্টিজ ও ১২ শত ভারতীয় স্কিন সাইন ক্রিম।

কর্ণঝোড়া সীমান্ত ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক মঙ্গলবার সকালে মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে বাবেলাকোনা ও রাত সাড়ে ৪ টায় চান্দাপাড়া গ্রামে পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা হয় মোটরসাইকেল, জিরা ও ভারতীয় কসমেটিক প্রসাধনী সামগ্রী। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারী দলের সদস্যরা। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর