
রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):
শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক প্রসাধনী সামগ্রী, জিরা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর রাতে শ্রীবরদী'র সীমান্ত জনপদ বাবেলাকোনা ও চান্দাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির পৃথক দুটি অভিযানিক দল। কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক ও হাবিলদার আবুল কাশেম পৃথক চোরাচালান বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন। উদ্ধার করা হয় ভারতীয় ২ শত ৮০ পিস পন্ডস ফেস ওয়াশ, ১টি ডিসকভার ব্যান্ডের মোটরসাইকেল, ২ শত ৪০ কেজি জিরা, ২ হাজার ভারতীয় জিলেট গার্ড, ১০ হাজার ৮ শত পিস জিলেট গার্ড কার্টিজ ও ১২ শত ভারতীয় স্কিন সাইন ক্রিম।
কর্ণঝোড়া সীমান্ত ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিক মঙ্গলবার সকালে মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে বাবেলাকোনা ও রাত সাড়ে ৪ টায় চান্দাপাড়া গ্রামে পৃথক দুটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা হয় মোটরসাইকেল, জিরা ও ভারতীয় কসমেটিক প্রসাধনী সামগ্রী। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারী দলের সদস্যরা। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com