বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে কালো আইন বাতিল, বৈষম্য নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবস্থান কর্মসূচি পালিত কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু সাংবাদিক হত্যায় একটানা ৩ বছর ধরে শীর্ষে ইসরায়েল যুক্তরাষ্ট্র ফেরত ৩১ বাংলাদেশির মুখে ভয়াবহ নির্যাতনের বর্ণনা বুধ অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা কুড়িগ্রামেও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত উলিপুরে অদম্য নারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান উলিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হাসান আহবায়ক ও সামিউল সদস্য সচিব উলিপুরে জিয়া সাইবার ফোর্সের আংশিক আহবায়ক কমিটি ঘোষনা কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

নারীদের আর্থসামাজিক উন্নয়নে পঞ্চগড়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

পিআইডি, রংপুর:

নারীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ হলরুমে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯শে আগস্ট) সকালে পঞ্চগড় জেলা তথ্য অফিসের উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলাপ্রশাসক সুমন চন্দ্র দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল ইমরান।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলাপ্রশাসক বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে নারী-পুরুষের সমতা এবং নারীর জীবনমান উন্নয়ন। নারী-পুরুষ সমাজের দুটি চাকা, যার একটি বাদ দিয়ে সামনে এগিয়ে চলা সম্ভব না। তাই সার্বিক উন্নয়নের লক্ষ্যে নারীদের স্বাবলম্বি করে গড়ে তুলতে উপযুক্ত শিক্ষা ও কর্মসংস্থানের কোন বিকল্প নেই। বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি খাতে নারীদের জন্য অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে, যা তাদের কাজে লাগাতে উৎসাহিত করা প্রয়োজন। এছাড়া তিনি সন্তানের লালনপালনে মায়েদের ভূমিকা উল্লেখ করে বলেন, পরিবার শিশুদের প্রথম বিদ্যালয়, মা তার প্রথম শিক্ষক। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পারিবারিক শিক্ষার কোন বিকল্প নেই। শিশুদের নৈতিক শিক্ষা প্রদানে পরিবারের ভূমিকা অপরিহার্য।

বাল্যবিবাহরোধ প্রসঙ্গে তিনি বলেন, বাল্যবিবাহ একটি অভিশাপ এবং সমাজের অগ্রগতির পথে একটি বড়ো বাধা। এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে হলে বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সোচ্চার হতে হবে। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে অবগত করতে হবে।

সভাপতির বক্তব্যে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, নারীর প্রতি সহিংসতা কখনই কাম্য নয়। নারীদের নারী হিসাবে না ভেবে মানুষ হিসাবে ভাবতে হবে। নারীরা সমাজের বোঝা নয়। সর্বক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা প্রয়োজন। নারীশিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, নারীদের জীবনমান উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নারীদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তিনি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি না করতে সকলের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পঞ্চগড়ের যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মকছুদুল কবির, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন, পঞ্চগড় জেলা তথ্য অফিসের তথ্য অফিসার ( অঃ দাঃ) মোঃ হায়দার আলী প্রমুখ।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার শতধিক নারী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর