শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রজনীকান্তের সিনেমায় মিঠুন

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ‘জেলার ২’ সিনেমার কাজ করছেন। ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল এটি।

সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে পর্দায় দেখা মিলবে আরেক সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে।

ইতোমধ্যেই শুরু হয়েছে সিনেমার শুটিংয়ের কাজ। এটি পরিচালনা করছেন নেলসন দিলীপ কুমার।-বিনোদন তোলপাড়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সিনেমার শুটিংয়েও অংশ নিয়েছেন মিঠুন চক্রবর্তী এবং চলতি সপ্তাহেই শুটিংয়ে যোগ দেবেন রজনীকান্ত।

জানা যাচ্ছে, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। শুধু তাই নয় ভারতীয় চলচ্চিত্র জগতে এ এক অন্য মাইলস্টোন তৈরি করবে বলেও মনে করা হচ্ছে।

এর আগে মিঠুন চক্রবর্তীর সিনেমা ‘ভ্রষ্টাচার’ ও ‘ভাগ্য বিধাতা’তে অতিথি চরিত্রে ধরা দিয়েছিলেন রজনীকান্ত। এবার একসঙ্গে দেখা যাবে তাদের দু’জনকে এক সিনেমায়।

বলে রাখা যায়, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল নেলসন দিলীপ কুমারের পরিচালনায় ‘জেলর’। যা বিশ্বব্যাপী ৬০০ কোটির ব্যবসা করেছিল। এবার এই সিনেমার সিক্যুয়েলের শুটিং হবে চেন্নাইসহ ভারতের বিভিন্ন জায়গায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর