সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মে‌ডি‌কেল পরীক্ষায় ব‌্যর্থ হ‌য়ে কুড়িগ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহনন কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

এমএ পরীক্ষায় বসল হার না মানা তৃতীয় লিঙ্গের মাহি, জানালেন ইচ্ছা !

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

২৭ বছর বয়সি তৃতীয় লিঙ্গের রবিউল খন্দকার মাহি। মঙ্গলবার রংপুর কারমাইকেল কলেজ থেকে তিনি মাস্টার্স ১ম পর্বের পরীক্ষায় অংশ নেন। রংপুর সরকারি কলেজ কেন্দ্রে এমএ পরীক্ষায় বসেছেন হার না মানা তৃতীয় লিঙ্গের মাহি।

পরীক্ষা শেষে তিনি বলেন, ‘আমার জীবনের কোনো পিছুটান নেই। আমি গরিব ও অসহায় রোগীদের বিনা টাকায় ব্লাড ম্যানেজ করে দিই। আমার সামর্থ্য অনুযায়ী আমি মানুষকে সহযোগিতা করি।’-খবর তোলপাড়।

রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান গ্রামের ইলিয়াস হোসেন ও ফৌজিয়া বেগমের ২ ছেলে ৩ মেয়ের মধ্যে সবার বড় রবিউল ইসলাম মাহি। তিনি ৭ বছর বয়সে বুঝতে পারেন যে, অন্যদের থেকে তিনি আলাদা। তখনই তার মতো যারা তাদের খুঁজে বের করে খালাশপীরহাটে চলে আসেন। প্রায় ১৮ বছর ধরে তিনি পীরগঞ্জের খালাশপীর হাটে হিজড়া সর্দার সাইফুল ইসলাম স্মৃতির সঙ্গে বসবাস করছেন। পাশাপাশি তিনি পীরগঞ্জের ভোটারও হয়েছেন।

জানা গেছে, মিঠাপুকুর উপজেলার পূর্ব বড় বালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাহি প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি), ২০১৫ সালে ছড়ান দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি, ২০১৭ সালে কেশবপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে এইচএসসি এবং ২০২০ সালে খালাসপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থেকে বিএসএস পাশ করেন। এরপর তিনি রংপুর কারমাইকেল কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগে এমএ ১ম বর্ষে ভর্তি হন।

মঙ্গলবার তিনি এমএ ১ম বর্ষের ২০২২ সালের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন। সেশন জটের কারণে ২০২২ সালের পরীক্ষা ২০২৫ সালে দিচ্ছেন। পড়ালেখার পাশাপাশি তিনি অন্যের উপকারসহ ধর্মীয় ও সমাজসেবামূলক কাজ করেন বলে জানা গেছে।

২০১৯ সালে তাকে সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষার পর তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং ভাতাভোগী করা হয়। তিনি ব্লাড ডোনেশন সংগঠনসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।

মাহি বলেন, আমি মাস্টার্স শেষে পরিবার পরিকল্পনা বা সমাজসেবা বিভাগে সরকারি চাকরি করে মানুষের সেবা করতে চাই। কারণ আমি তো বিয়েও করতে পারব না। আমরা প্রতিটি পদেই বৈষম্যের শিকার হচ্ছি।

তিনি আরও বলেন, আমার জীবনের কোনো পিছুটান নেই। আমি গরিব ও অসহায় রোগীদের বিনা টাকায় ব্লাড ম্যানেজ করে দেই এবং আমিও ব্লাড দেই। এছাড়াও মসজিদ ও মাঠ উন্নয়ন, ওয়াজ মাহফিল পাশাপাশি অন্যান্য ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানেও আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি। আমি ভূমিহীন।

হিজড়া সর্দার সাইফুল ইসলাম স্মৃতি জানান, সরকারিভাবে পীরগঞ্জ উপজেলায় ৫৪ জন হিজড়া রয়েছেন। আমরা সামাজিক মর্যাদা চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর