শিরোনাম
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
আব্দুল মালেক, উলিপুর:
কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে আত তাইফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার ধরনীবাড়ি দক্ষিণ মধুপুর কবিরাজ পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আত তাইফ ওই এলাকার নয়াদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আজাদ জুয়েলের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, বুধবার সকালে আত তাইফ ভাত খাওয়ার পর বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আত তাইফকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।##
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর









Chief Editor-Dipali Rani Roy