কুড়িগ্রামে বাল্য বিয়ের ঝুঁকির অন্তর্ভুক্ত কিশোরীর অভিভাবকদের নিয়ে প্রশিক্ষণ
সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের ‘দ্রুত আয় বৃদ্ধিমুলক’ এবং ‘ব্যবসা শুরু ও উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২০ আগষ্ট’২৫ বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের মরাটারি ফেডারেশন হল রুমে এ প্রশিক্ষন কর্মশালাটি অনুষ্ঠিত হয়। চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ অনুষ্ঠিত এ প্রশিক্ষনের আয়োজন করে। আগামী ২১ আগষ্ট’২৫ বৃহস্পতিবার প্রশিক্ষণটি শেষ হবার কথা রয়েছে। এতে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা ৪টি ইউনিয়নের মোট ২২জন কিশোরীর অভিভাবক অংশ গ্রহন করেন। প্রশিক্ষনার্থীরা এতে কৃষি, মৎস ও ব্যবসার উপর বাস্তবিক জ্ঞান অর্জন করেন।
কর্মশালায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মোকলেছুর রহমান ও উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো: গোলাম মোস্তফা খান প্রমুখ।
অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আরডিআরএস বাংলাদেশ (সিএনবি) প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো: শফিয়ার রহমান ও অনাথ বন্ধু।









Chief Editor-Dipali Rani Roy