রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পিআইডি, রংপুর:
রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুৃর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০শে আগস্ট) বিকালে রংপুর স্টেডিয়ামে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, প্রান্তিক পর্যায়ে মানুষের খেলার প্রতি আগ্রহ রয়েছে, আর সেই আগ্রহকে শক্তি হিসাবে ব্যবহার করে আমরা সব ধরনের খেলাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। উপজেলাভিত্তিক টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়োড়দের সুযোগ তৈরি হচ্ছে। এমন টুর্নামেন্ট প্রতিটি জেলায় হলে স্থানীয় সংস্কৃতি ও খেলাধুলার প্রসার ঘটবে এবং প্রান্তিক পর্যায় থেকেই জাতীয় দলে প্রতিনিধিত্ব করার মতো প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। স্থানীয় খেলোয়াড়দের উৎসাহিত করতে এধরনের প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, রংপর মেট্রোপলিটন পুলিশের উপ মহা পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল প্রমুখ।









Chief Editor-Dipali Rani Roy