ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রতি কান্ত রায়:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে রিশাদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের আসমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিশাদ ওই গ্রামের শিপন মিয়ার ছেলে। শিশুটি বাবা-মায়ের সঙ্গে নয়; তারা কর্মসূত্রে ঢাকায় থাকায় রিশাদ দাদীর কাছে ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে শিশুটি বাড়ির বাইরে চলে যায়।
এ সময় অসাবধানতাবশত পাশের খালে পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে তাকে খালে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ইউডি মামলা হবে।









Chief Editor-Dipali Rani Roy