বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে কালো আইন বাতিল, বৈষম্য নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবস্থান কর্মসূচি পালিত কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু সাংবাদিক হত্যায় একটানা ৩ বছর ধরে শীর্ষে ইসরায়েল যুক্তরাষ্ট্র ফেরত ৩১ বাংলাদেশির মুখে ভয়াবহ নির্যাতনের বর্ণনা বুধ অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা কুড়িগ্রামেও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত উলিপুরে অদম্য নারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান উলিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হাসান আহবায়ক ও সামিউল সদস্য সচিব উলিপুরে জিয়া সাইবার ফোর্সের আংশিক আহবায়ক কমিটি ঘোষনা কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

নারী কাণ্ডে চাকরি হারাল বেরোবি সমন্বয়ক রহমত

প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫


সংবাদদাতা, বেরোবি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কিক স্কলারশিপ প্রোগ্রাম প্রকল্পে চুক্তিভিত্তিক ‘কোর্স ইন্সট্রাক্টর’ পদ থেকে বহিষ্কার করা হয়েছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক রহমত আলীকে। স্কলারশীপ প্রদানের কথা বলে নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক মেসেজিংয়ের দায়ে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে জার্মান ভিত্তিক সংস্থাটি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) জরুরি মিটিং সংস্থাটি এই সিদ্ধান্ত নেয়। শুক্রবার (২২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।

তিনি বলেন, তার (রহমত) বিরুদ্ধে নারী গঠিত একটি অভিযোগ উঠে। তখন সংস্থাটি কোর্স ইন্সট্রাক্টর পদ থেকে তাকে বহিষ্কার করেন। তারা মিটিং করেই সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু তার নিয়োগ, বেতন সব কিছুই সংস্থাটি বহন করে। এখন তারা অন্য ইন্সট্রাক্টর নিবে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রহমত আলীর একাধিক স্কিনশট ফাঁস হয়। সেখানে দেখা যায় তিনি বলছেন, তোমার প্রতি আমার প্রবল আকর্ষণ, আই নিড ইউ, নরমালি ই আমার প্রেমিকাকেও আমি না ছুতে প্রতিজ্ঞ, জানি না তুমি কিভাবে নাও, আমি সত্যিই তোমাকে কামনা করি, আমার সাথে থাকবে তো ইত্যাদি মেসেজ দিতে দেখা যায়।

এছাড়াও কোর্স ইন্সট্রাক্টর হলেও নিয়মিত ক্লাস না করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক শিক্ষার্থী জানান, তিনি ক্লাসের চেয়ে রাজনীতিতে সক্রিয়। সারাদিন প্রোগ্রামার আন্দোলন নিয়েই থাকেন তিনি।

তার কোর্সের শিক্ষার্থী মো. রাসেল বলেন, তিনি নিয়মিয় ক্লাসে আসতেন না। যখন মন চাইতো আসত।

এ বিষয়ে জানতে রহমত আলীকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর