শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের অপসারণের দাবীতে মানববন্ধন

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫


রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):

শেরপুরের শ্রীবরদীতে রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগের অপসারণের দাবীতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে রাণীশিমুল ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদের সামনের রাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়েছে। এলাকাবাসীর দাবী ২০২৪ এর ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ অফিসে আসে না। এতেকরে ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বানিয়াপাড়া এলাকার আবুল হাশেম, ভায়াডাঙ্গা দক্ষিণ পাড়ার রফিকুল ইসলাম, মোল্লাপাড়া এলাকার শামসুল হক ও আবুল হায়াত, ইউপি সদস্য মোস্তাক, মহিলা ইউপি সদস্য কল্পনা নাসরিন ও ছাহেরা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবুজ হত্যার একাধিক চার্জসীটভূক্ত আসামী আওয়ামিলীগের ক্যাডার চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ অফিস না করাতে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রকাশনের নিকট আহবান চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগকে অপসারণের দাবী জানাচ্ছি।

এসময় ইউপি সদস্যসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর