সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের বাংলাদেশ মেরিন একাডেমিতে ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মে‌ডি‌কেল পরীক্ষায় ব‌্যর্থ হ‌য়ে কুড়িগ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহনন কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

স্ত্রীর কঠোর পরিশ্রমের পুরস্কার স্বামীর চাকরি!

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কুড়িগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী বিউটি জাহান ১৭ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে প্রভাষক, ইতিহাস হিসেবে ফুলবাড়ী ডিগ্রী কলেজে কর্মরত আছে। তার বন্ধু ও স্বামী রসায়ন বিভাগের শিক্ষার্থী জাহিদুল হকের চাকরি গতবার হয়নি। এজন্য দুজনে মিলে এবং বিশেষ করে বিউটির সার্বিক তত্ত্বাবধান ও নিবিড় পরিচর্যায় জাহিদুল এবার ১৮ তম নিবন্ধন পরীক্ষায় ভৌত বিজ্ঞানের সহকারী শিক্ষক হিসেবে ফুলবাড়ীর উত্তর কোটি চন্দ্র খানা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত হয়েছে।

জাহিদুল তার প্রতিক্রিয়ায় বলে আমার এ চাকরির প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে স্ত্রী বিউটি জাহানের কঠোর পরিশ্রম রয়েছে। সে আমাকে নিয়মিত পড়া দিত আবার পড়া বুঝে নিত। তারই প্রেরণা ও অনুশাসনে আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে। তার অনুমতি ছাড়া অতিরিক্ত সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারি নাই। তবে চাকরি পেয়ে বেকারত্বের অভিশাপ ঘোঁচাতে বিউটি যদি আরো কঠিন পদক্ষেপ নিত তাতেও আমার আপত্তি ছিল না।

বিউটি জানায় তার নির্দেশনা মোতাবেক পড়াশোনা করে আমার ছোট বোনেরও এবার চাকরি হয়েছে।আমরা আশা করি অন্য শিক্ষার্থী বা দম্পতিরা পড়াশোনার ক্ষেত্রে কঠোর নিয়ম প্রতিপালনে জিরো টলারেন্স দেখাবে এবং নিজেদেরকে প্রতিষ্ঠায় পরস্পর এগিয়ে আসবে। লেখক- প্রফেসর মীর্জা মো: নাসির উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর