শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শোকার্ত:

জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, বৃহস্পতিবার ঘোষণা

প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।-খবর তোলপাড়।

বুধবার (২৭ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংসদীয় আসন পুনর্নির্ধারণ বিষয়ে শেষদিনের শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে দুপুরে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করে ইসি।

বেলা ১টায় সিইসি এ এম এম নাসির উদ্দিনের কক্ষ থেকে বের হওয়ার পর নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত করে অনুমোদন দেওয়া হয়েছে, এখন শুধু টাইপিং চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর