সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত? বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা জাতিকে আজও বেদনাবিধুর করে জানালো তারেক রহমান
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণের কিছু নেই বললো অপু

প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। প্রেম, গোপন বিয়ে, সন্তান জন্ম, বিচ্ছেদ- সব মিলিয়ে তাদের ব্যক্তিজীবন সবসময় ছিল আলোচনার কেন্দ্রে।

যা নিয়ে দর্শকের কৌতূহলও কখনো কমেনি। –বিনোদন তোলপাড়।

২০০৮ সালে শাকিবকে গোপনে বিয়ে করেন অপু। বিষয়টি গোপন রাখলেও ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। এরপরেই বিচ্ছেদের পথেই হাঁটেন এই তারকা জুটি।

গল্প এখানেই থেমে যায়নি। ছেলের টানে আবারো কাছাকাছি আসা, একসঙ্গে ভ্রমণ, পারিবারিক সময় কাটানো- এসব নিয়ে বারবার খবর ছড়িয়েছে ‘আবারো কি এক হচ্ছেন শাকিব-অপু?’

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস স্পষ্ট করে বলেন, আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই। সংসার প্রতিষ্ঠা করতে হলে ফেসবুক পোস্ট লাগে না। কেউ বিশ্বাস করলে করবে, না করলে আমার বোঝানোর সময় নেই।

শাকিবের সঙ্গে সংসার কেমন চলছে? এই প্রশ্নেরও সরাসরি জবাব দেননি। তিনি বলেন, যতটুকু প্রয়োজন মনে করেছি, জানিয়েছি। এর বাইরে আমি পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগতই রাখতে চাই।

নিজের সীমারেখা টেনে দিতে গিয়ে প্রিয় নায়ক শাহরুখ খানের উদাহরণ টানেন অপু। বলেন, শাহরুখ দর্শকদের যতটুকু প্রয়োজন মনে করেছেন, ততটুকুই জানিয়েছেন। আমি-ও তাই মনে করি। আমার সংসার নিয়ে সব কিছু প্রকাশ্যে আনার দরকার নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর