শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামানের অপসারণের দাবীতে মানববন্ধন

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫


রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):

শেরপুরের শ্রীবরদীতে সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামানের অপসারণের দাবীতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সিংগাবরুনা ইউনিয়নবাসীর আয়োজনে শ্রীবরদী-কর্ণঝোড়া সড়কে সিংগাবরুনা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়েছে। এলাকাবাসীর দাবী ২০২৪ এর ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ইউপি চেয়ারম্যান ফখরুজ্জানান কালু ইউনিয়ন পরিষদে আসে না। এতেকরে ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমান, ইউপি সদস্য আব্দুল খালেক মন্ডল, খোরশেদ আলম, মহিলা ইউপি সদস্য জুনিয়া, রাবেয়া, যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মৎস্যজীবি দল সভাপতি উমর ফারুক, সমাজ সেবক আরিফুর রহমান ও কামরুজ্জামান প্রমূখ। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, সুমন মিয়া, আফুজল হক ও খুররম মিয়াসহ শতাধিক এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন চেয়ারম্যান ফখরুজ্জামান কালু নৌকা প্রতীক নিয়ে অনিয়মের মধ্য দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে অনেক অনিয়ম ও দুর্নীতি করেছে। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সবুজ হত্যার চার্জসীটভূক্ত একাধিক মামলার আসামী। বিগত ২০২৪ এর ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান কালু ইউনিয়ন পরিষদে আসেন না। এতেকরে ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা প্রশাসনের কাছে তার অপসারণের দাবী জানাচ্ছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর