শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ব্যাংকে ডাকাতি করতে গিয়ে যুবক আটক

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সংবাদদাতা, পঞ্চগড়:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতি করতে গিয়ে সহিদুল হক (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ভজনপুর বাজারের বাসস্টান্ডে এ ঘটনাটি এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য নিচে নামেন। কিছুক্ষণ পর তিনি ভেতরে আলো জ্বলা এবং শব্দ শুনতে পান। সন্দেহ হলে তিনি ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের খবর দেন এবং স্থানীয়দের ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে হাতেনাতে ধরা হয়। এ সময় তার ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি ব্যাংকের ভল্টে ডাকাতির চেষ্টার চিহ্নও পাওয়া যায়।

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করে থানায় নিয়ে যায়। আটক সহিদুল ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুক্রু মোহাম্মদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য তবিবর রহমান জানান, আটক যুবক বিকেলে ব্যাংকে লুকিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। রাতে সবাই বের হলে সে ডাকাতির চেষ্টা চালায়। গুরুত্বপূর্ণ বাজারের মাঝেই ব্যাংকটির অবস্থান। এ অবস্থায় ডাকাতির চেষ্টা উদ্বেগজনক হলেও স্থানীয়দের সহযোগিতায় তা ব্যর্থ হয়েছে, এবং একজন আটক হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার এসআই আসাদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আটক যুবককে থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর