
সংবাদদাতা, পিরোজপুর :
পিরোজপুরে সামাজিক উন্নয়নমূলক সংস্থা "উই রাইস রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন" এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা কলাখালি বাজারে সামাজিক উন্নয়নমূলক সংস্থা উই রাইস রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি তো করেন ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট দুলাল কৃষ্ণ বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন উই রাইস রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর সেক্রেটারি মো আলাউদ্দিন খান, কোষাধক্ষ্য কিবরিয়া খান, এক্সিকিউটিভ মেম্বার বোরহান উদ্দিন, মফিজুর রহমান শেখ, সিয়াম তালুকদার,ফিরোজা আক্তার। এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন উই রাইট রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কামাল উদ্দিন খান।
এ সময় বক্তারা বলেন, উই রাইস রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন একটি সামাজিক উন্নয়নমূলক সংস্থা। উই রাইস রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন অসহায় হতদরিদ্র মানুষদের নিয়ে কাজ করবে। এ ফাউন্ডেশন এর উদ্যোগ পিরোজপুর বিভিন্ন প্রান্তিক পর্যায়ের মানুষদের মাঝে সহায়তা প্রদান করা হবে। আমরা চেষ্টা করবো প্রত্যেক মাসে হতদরিদ্র মানুষদের বেছে বেছে সহায়তা প্রদান করতে।
আলোচনা সবার শেষে উই রাইস রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ও দুস্থ প্রায় শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ডাল তেল কিছু নৃত্য প্রয়োজনীয় উপকরণ দেয়া হয়।
পরবর্তীতে বিভিন্ন স্কুল, মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণ কয়েক শতাধিক বৃক্ষরোপন করা হয়।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com