মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

অভিনেতা জীবন-শিমুলকে লিগ্যাল নোটিশ

প্রকাশের সময়: শনিবার, ১৫ জুন, ২০২৪

কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে নেটদুনিয়ায় যে ঝড় উঠেছে, তা এখনও থামেনি। এবার বিজ্ঞাপনে অংশ নেয়া অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ময়মনসিংহের আইনজীবী এম. আহসান উদ্দিন। শুক্রবার (১৪ জুন) রাতে তিনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে ময়মনসিংহের বলাশপুর এলাকার বাসিন্দা সাকিব আহমেদ তুহিনের পক্ষে রেজিস্ট্রি ডাকযোগে এই লিগ্যাল নোটিশটি পাঠানো হয়।-বিনোদন তোলপাড় ।

নোটিশে আইনজীবী বলেছেন, কোকাকোলার বিতর্কিত বিজ্ঞাপনে অংশ নিয়ে অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা বাংলাদেশের সাধারণ জনগণের অনুভূতিতে আঘাত দিয়েছেন। সেই সঙ্গে তারা আর্থিকভাবে লাভবান হয়ে মানবতা বিরোধীদের পক্ষাবলম্বন করেছেন। এমন পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় আগামী সাত (৭) দিনের মধ্যে অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্য দিতে হবে। অন্যথায় কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না, তাও জানাতে হবে।

নোটিশ দাতা বলেন, শান্তিকামী ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে গত ৬ মে সারা দেশে একযোগে ফিলিস্তিনের পক্ষে পতাকা উত্তোলন করে সমর্থন ব্যক্ত করেছেন। এ কারণে বাংলাদেশের সাধারণ জনগণ ফিলিস্তিনের পক্ষে সহমর্মী হয়ে ইসরায়েলের সমর্থন পুষ্ট ও স্বার্থ সংশ্লিষ্ট কোমল পানীয় কোকাকোলা পণ্য বয়কট করেছে। এতে কোকাকোলা বিক্রি তলানিতে নেমে আসে। এমন পরিস্থিতিতে কোকাকোলার ৬০ সেকেন্ডের একটি প্রমোশনাল ভিডিও তৈরি করে স্যোস্যাল মিডিয়াসহ ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা হয়।

ওই বিজ্ঞাপনে শেষ সংলাপ ছিল, ‘একটা চুমুক দেন, তারপর সার্চ দেন’। অর্থাৎ গুজবে কান না দিয়ে দেখুন কোকাকোলা কোন দেশের প্রতিষ্ঠান। অথচ বাজার গবেষক নাদিয়া তাবাসসুম আল জাজিরাকে বলেছেন, গাজায় কোকাকোলার কারখানার বিষয়টি বিজ্ঞাপনে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। এর মাধ‍্যমে ফিলিস্তিনের মানুষকে অপমান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর