শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

উলিপু‌রে ইউনিয়ন পর্যা‌য়ে অব‌হিতকরণ সভা অ‌নু‌ষ্ঠিত

প্রকাশের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুরে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল’র (এসডিজি)ইউনিয়ন পর্যায়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) উপজেলার হাতিয়া ও গুনাইগাছ ইউনিয়ন পরিষদ হলরু‌মে এ সভা অনু‌ষ্ঠিত হয়।

ইউএনডিপির অর্থায়নে ও হাঙ্গার প্রজেক্টর আয়োজনে অনু‌ষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষক সুখময় পাল, রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুল হক, ইউপি সচিব হারুন অর রশিদ, সদস্য আব্দুর রব রানু, আব্দুল রাজ্জাক, সংরক্ষিত আসনের নারী, সদস্য ইতি বেগম, গুনাইগাছ ইউনিয়নের নারী সদস্য আলেয়া বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা নকুল কুমার, উপজেলা সমন্বয়কারী খন্দকার রাশেদুল আনম প্রমুখ।

উল্লেখ, ইউএনডিপি’র অর্থায়নে ও হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে খুলনার ডুমুরিয়া ও কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি)’ বা টেকসই উন্নয়নে প্রি-পাইলটিং প্রজেক্ট চলমান রয়েছে।

ক্লিক করুন-https://www.facebook.com/bdlivessports


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর