
-বিপুল চন্দ্র রায়
রাত নেমে আসে আঁধার ঘনায়,
থমকে দাঁড়ায় সব কোলাহল।
হঠাৎ দেখি অন্ধকারে জ্বলে ওঠে
শত শত জোনাকির দল।
ওরা প্রকৃতির জোনাক বাতি,
আঁধারকে করে আলোকিত।
ওরা যেন এক জীবন্ত কবিতা,
সৃষ্টির অপার সৌন্দর্যে রচিত।
ওরা একটু জ্বলে, একটু নেভে,
এই চলে তাদের লুকোচুরি খেলা।
আঁকে তারা আলোর ফুলঝুরি,
যেন জোনাকিরা এক আলোর মেলা।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com