সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দুই দিনব্যাপী গার্লস ড্রিম ফেয়ারে উচ্ছ্বসিত তরুণিরা কুড়িগ্রামে ৩ ব্যাপী বিজয় মেলার উদ্বোধন কুড়িগ্রামে নাশকতার মামলায় তথ্য অফিসের মাইক অপারেটর শান্তসহ গ্রেফতার-২ পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত?
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে স্বামীর নামে মামলা

প্রকাশের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নববধূকে বাসর রাতে দলবদ্ধ ধর্ষণের দায়ে তার স্বামীর আসিফ মিয়ার (২৬) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নববধূর ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার (৩০ আগস্ট) রাতে এ মামলা করেন। মামলায় আরও ৪-৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।-খবর তোলপাড়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে পাওয়া গেছে, সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রামের নাজিম উদ্দিনের মেয়ের বিয়ে হয়। গত বুধবার ২ লাখ ৩০ হাজার টাকা দেনমোহর ধার্য করে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামী আসিফ মিয়া স্ত্রীকে নিয়ে বাড়িতে যান। বৃহস্পতিবার রাতে স্বামীসহ আরও চার-পাঁচ জন ওই নারীকে বাসররাতে ধর্ষণ করে। পরে ওই নারী অসুস্থ হলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শুক্রবার দুপুর ২টার দিকে ভর্তি করানো হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এ ঘটনায় গত শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রাম থেকে নববধূর স্বামীসহ সাতজনকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। শনিবার বিকেলে আটকদের সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, ‘এ ঘটনায় ওই নারীর স্বামীসহ সাতজনকে আটক করে পুলিশ। আটকদের জিজ্ঞাসাবাদ করে ৬ জনের এ ঘটনার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ওই নারীর স্বামী বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের নিয়ে স্ত্রীকে ধর্ষণ করছে বলে মনে হচ্ছে না।’

তবে কেন ধর্ষণ মামলা নেওয়া হলো এবং নববধূর স্বামীকে আটক রাখা হচ্ছে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘অন্য সাংবাদিকরা এত প্রশ্ন করেন না, আপনি যত প্রশ্ন করেন এ বলেই তিনি ফোন কেটে দেন। পরবর্তীর তার ব্যবহৃত সরকারি নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর