বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে কালো আইন বাতিল, বৈষম্য নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবস্থান কর্মসূচি পালিত কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু সাংবাদিক হত্যায় একটানা ৩ বছর ধরে শীর্ষে ইসরায়েল যুক্তরাষ্ট্র ফেরত ৩১ বাংলাদেশির মুখে ভয়াবহ নির্যাতনের বর্ণনা বুধ অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা কুড়িগ্রামেও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত উলিপুরে অদম্য নারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান উলিপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হাসান আহবায়ক ও সামিউল সদস্য সচিব উলিপুরে জিয়া সাইবার ফোর্সের আংশিক আহবায়ক কমিটি ঘোষনা কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কুড়িগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশের সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে আনন্দ মিছিল, র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠস্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে দুপুর ১২ টায় কুড়িগ্রাম দলীয় কার্যালয় হতে একটি বণ্যার্ঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়ায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা আক্তার মিলি, জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল এহসান, সাধারণ সম্পাদক হাসান যুবায়ের হিমেল প্রমুখ। এছাড়া স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থি ছিলেন।

পথ সভায় জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, বিগত ১৭ বছর অনেক নৈরাজ্য সজ্জ্য করেছি আর কোন নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে দেয়া যাবে না। আমরা কুড়িগ্রাম জেলা বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছি, থাকবো। আর এ ঐক্যতার মাঝে থেকেই সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ আছি আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর