বিশেষ ট্রেনে চীন যাচ্ছেন কিম জং উন
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের স্মরণে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যোগ দিতে চীন যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তবে তিনি বিমানে নয়, একটি বিশেষ ট্রেনে করে চীন যাচ্ছেন। সোমবার ট্রেনে করেই চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে পিয়ংইয়ং ছেড়েছেন কিম।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইয়োনহাপ জানায়, উত্তর কোরীয় নেতা স্থানীয় সোমবার বিকালে একটি বিশেষ ট্রেনে করে পিয়ংইয়ং ত্যাগ করেছেন।-খবর তোলপাড়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই কুচকাওয়াজে উপস্থিত থাকবেন।
বিশ্লেষকদের মতে, কিম এই অনুষ্ঠানের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পৃথক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
সিউল-ভিত্তিক গবেষণা কেন্দ্র সেজং ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট চেয়ং সিওং-চাং বলেন, তার দাদা কিম ইল সুং অনেক কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নিলেও কিম জং উন এবং তার বাবা কিম জং ইল এমন কোনও অনুষ্ঠানে যোগ দেননি, যেখানে অনেক নেতা উপস্থিত ছিলেন।
দক্ষিণ কোরিয়া একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার উ ওন-শিককে চীনা অনুষ্ঠানে পাঠানো হবে।
উল্লেখ্যে, এর আগেও রাশিয়া সফরে তাকে ট্রেনে যেতে দেখা যায়।









Chief Editor-Dipali Rani Roy