উলিপুরে ওএমএস ডিলারের মাধ্যমে ২৪ টাকা কেজি দরে আটা বিক্রির উদ্বোধন
এম এইচ শাহীন:
কুড়িগ্রামের উলিপুরে সরকার কর্তৃক পরিচালিত ওএমএস ট্রাকসেল দোকান এর মাধ্যমে ২৪ টাকা কেজি দরে জনপ্রতি ৫কেজি করে আটা বিতরনের উদ্ধোধন করা হয়েছে। সোমবার ১সেপ্টম্বর সকাল ৯টায় খাদ্য অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নে , উলিপুর পৌর শহরের ২টি পয়েন্টে উলিপুর মধ্য বাজারে ডিলার আবু আল মন্জু মিয়া ও বকুল তলা নামক স্থানে ডিলার মোঃ মিলন মিয়া, মেসার্স কনা ট্রেডার্স এ জনপ্রতি ৫কেজি আটা বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিসবাহুল হোসাইন, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী, উলিপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন, দৈনিক আজ কালের খবর ও যুগের আলো পত্রিকার প্রতিনিধি, সাংবাদিক খালেক পারভেজ লালু,মতলেবুর রহমান, উলিপুর পৌর সভার সাবেক কাউন্সিলর কায়ছার আলী সহ আরো অনেকে।
আটা বিতরণ কালে কাজির চক এলাকার মরিয়ম,মোসলেমা ও লায়লা আটা না পেয়ে আক্ষেপের সহিত বলেন চাহিদার তুলনায় আটা কম আসায় আমরা আটা না পেয়ে ঘুরে যাচ্ছি। আমাদের দাবি সরকার যেন জনগণের চাহিদা অনুযায়ী এ পয়েন্টে আটা বরাদ্দ দেন।তাহলে আর আমাদের মত অসহায় দরিদ্র মানুষজনকে আটা না নিয়ে ফিরে যেতে হবে না।









Chief Editor-Dipali Rani Roy