
-মহসিন আলম মুহিন
আমি আর আমার "ভাবনা"-
একসাথে অনেক হেঁটেছি।
ক্লান্ত আশা, সুপ্ত কামনা-
অনেক কষ্টে হৃদয়ে পুষেছি।।
একে অন্যের দেহের চাদর,
সবুজ ঘাসে গল্প করেছি।
চোখে চোখ, ঠোঁটে ঠোকর-
মনের অজান্তে অনেক কেঁদেছি।।
কাছে থেকেও এতটা কাল-
কেউ কাউকে বুঝতে পারিনি,
আমি যেন পুরোনো বিকেল-
"ভাবনা" আমায় আপন করেনি।।
বসন্ত কাননে রিক্ত বুকে-
অশ্রু শূন্য নয়নে প্রেয়সী।
চলে যায় কালের বাঁকে-
একা ফেলে "ভাবনা" বিলাসী।।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com