শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ড !

প্রকাশের সময়: রবিবার, ১৬ জুন, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিতে নামিবিয়ার সঙ্গে জয়ের বিকল্প ছিল না। দুইবার বৃষ্টির কবলে পড়া ম্যাচ নিয়েও শঙ্কা ছিল। তবে প্রায় আড়াই ঘণ্টার বিলম্বে কার্টেল ওভারে মাঠে গড়ায় ম্যাচ। ম্যাচের মাঝপথেও বাধা হয়ে দাঁড়ায় প্রাকৃতিক এই নিয়ামক। শেষ পর্যন্ত বৃষ্টি বাধা টপকে শেষ আটে খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নামিবিয়াকে ৪১ রানে হারিয়ে সুপার এইটের আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড। ১০ ওভারে ইংল্যান্ডের করা ৫ উইকেটে ১২২ রানের জবাবে ব্যাট করতে নেমে নামিবিয়া করতে পেরেছে ৩ উইকেটে ৮৪ রান।

সুপার এইট নিশ্চিত করতে হলে আজ রবিবার (১৬ জুন) সকাল সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডকে। এই ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেলে সুপার এইট নিশ্চিত হবে ইংলিশদের। কোনো কারণে ম্যাচটি পরিত্যক্ত হলেও বাদ পড়তে হবে জস বাটলারের দলকে।-খবর তোলপাড় ।

অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ১২২ রানের জবাবে ব্যাট করতে নিজেদের সর্বশক্তি দিয়ে লড়াই করে নামিবিয়া। রানের চাপ অনেক বেশি হওয়ার কারণে শেষ পর্যন্ত আর পেরে ওঠতে পারেনি তারা। উদ্বোধনী জুটিতে ৪৪ রান করেন দুই ওপেনার মাইকেল ফন লিনজেন ও নিকোলাস ডেভিন। ১৬ বলে ১৮ রান করে ডেভিন রিটায়ার্ড হার্ট হন।

তিনে নেমে ডেভিড ওয়াইজে ১২ বলে ২৭ রানের দারুণ ইনিংস খেলেন। আর লিনজেন করেন ২৯ বলে ৩৩ রান। শেষ পর্যন্ত নামিবিয়াকে থামতে হয় ৮৪ রানে।

এর আগে মুষলধারে বৃষ্টির কারণে শঙ্কা তৈরি হয়েছিল ম্যাচ পরিত্যক্ত হওয়ার। সেটি হলে দেশে ফেরার টিকিট কাটতে হতো বর্তমান চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত ইংলিশদের দুর্দশার বৃষ্টি থেমেছে। ৩ ঘণ্টা অপেক্ষার পর খেলা শুরু করেছেন আম্পায়াররা। প্রথম পর্যারে ২০ ওভারের খেলা নামিয়ে আনা হয় ১১ ওভারে। ৮ ওভার খেলা হতেই ফের হানা দেয় বৃষ্টি। যে কারণে আরও ১ ওভার কমিয়ে তা ১০ ওভার করা হয়।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। দলীয় ২ রানে ওপেনার জস বাটলারের (৪ বলে ০) উইকেট হারানোর পর ১৩ রানের মাথায় ফিল সল্টের (৮ বলে ১১) উইকেটও হারায় ইংলিশরা।

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন জনি বেয়ারেস্টো ও হ্যারি ব্রুক। নামিবিয়ার বোলারদের তুলোধুনো করে ৩০ বলে ৫৬ রানের জুটি করেন তারা। ১৮ বলে ৩১ রানের ইনিংস বেয়ারেস্টো আউট হলে জুটি ভাঙে।

তৃতীয় উইকেটের জুটি ভাঙলে ইংলিশদের ব্যাটিং ক্ষিপতা যেন আরও বেড়ে যায়। চতুর্থ জুটিতে মঈন আলি আর হ্যারি ব্রুক মিলে করেন ১৩ বলে ৩৮ রান। ৬ বলে ১৬ রান করেন আউট হন অলরাউন্ডা মঈন।

এরপর ব্যাট করতে নামা লিয়াম লিভিংস্টোন করেন ৪ বলে ১৪ রান। ইনিংসের শেষ বলে রানআউটের শিকার হন তিনি। ২০ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিতই থেকে যান ব্রুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর