মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

মেসের খাবারে মৃত সাপ, হাসপাতালে ভর্তি ১০ শিক্ষার্থী

প্রকাশের সময়: সোমবার, ১৭ জুন, ২০২৪

মেসের খাবারে মৃত সাপ পাওয়ার অভিযোগ উঠেছে। ওই খাবার খেয়ে কলেজের ১০ জন শিক্ষার্থী হাসপাতালেও ভর্তি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে হোস্টেলের শিক্ষার্থীরা। ভারতের বিহারের বাঙ্কা জেলার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের অভিযোগ, এ ঘটনার প্রতিবাদ করায় কলেজের এক কর্মী তাদের হুমকি দিয়েছেন।

সোমবার (১৭ জুন) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়েছে, মেসের খাবারে মৃত সাপ পাওয়ার পর বিহারের একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ১০জন ছাত্রকে হাসপাতালে ভর্তি করতে হয়।-খবর তোলপাড় ।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বৃহস্পতিবার (১৩ জুন) রাতে শিক্ষার্থীরা খাবারে বিষক্রিয়ার অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে সবাই এখন সুস্থ। কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সানি মাহতো বলেন, আমরা মেসের খাবার (গুণমান) নিয়ে সমস্যার মুখোমুখি হয়েছি। কিন্তু এবার তা সীমা অতিক্রম করেছে। খাবারে একটি সাপ পাওয়া গেছে। কেউ এটা সহ্য করতে পারে না। যতবার আমরা শিক্ষকদের কাছে বিষয়টি জানিয়েছি, তারা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে। মেসটি একটি বেসরকারি ঠিকাদার পরিচালনা করে বলে জানা গেছে।

তবে খাবারের মানের সমস্যাটি মেয়েদের মেসেও রয়েছে বলে অভিযোগ করেন আয়ুশি নামের এক ছাত্রী। তিনি বলেন, এসডিএম স্যার অনেকদিন আগে পরিদর্শনের জন্য এসেছিলেন। সেসময় ৯০ শতাংশ মেয়াদউত্তীর্ণ খাবার পান তিনি। হোস্টেলে থাকতে হলে মেসের খাবার খেতে হবে এমন নিয়ম আছে। কেউ খাবার না খেলে কিংবা মেসের চার্জ না দিলে তাদের পরীক্ষায় বসতে দেয়া হয় না।

এ ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট আনশুল কুমারকে উদ্ধৃত করে লাইভ হিন্দুস্তান বলেছে, কলেজে এর আগেও খাবার সংক্রান্ত অভিযোগ জানানো হয়েছিল। প্রশাসন এটি তদন্ত করেছে এবং কলেজকে একটি নির্দেশ জারি করেছে। এ ধরণের ঘটনা যদি আবার ঘটে তাহলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে, বাঙ্কা জেলার সাব ডিভিশনাল অফিসার (এসডিও) অবিনাশ কুমার এবং ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) বিনোদ কুমার শুক্রবার সন্ধ্যায় কলেজ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের শান্তি বজায় রাখার অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর